
বাজছে সাইরেন, আকাশে উড়ছে শত্রু বিমান। এমন পরিস্থিতিতে কিভাবে আত্মরক্ষা করতে হবে, তা হাতেকলমে বাচ্চাদের শেখানো হয়েছে।
ফিউচার ফাউন্ডেশন, লা মার্টিনা সহ কলকাতার একাধিক স্কুলে সকাল থেকেই শুরু হয়েছে মকড্রিল। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘ্যাত করেছে ভারত। পাল্টা হামলা হলে, হঠাৎ সাইরেন বাজলে দুই কানে আঙুল দিয়ে কীভবে নিরাপদ জায়গায় সরে যেতে হবে। কিভাবে বেঞ্চের নিচে ঢুকে থাকতে হবে। এমনকি ব্ল্যাক আউট হলে কি করতে হবে। যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে কী ধরণের পোশাক পরতে হবে। সেইসব কচিকাঁচাদের হাতেকলমে শিখিয়েছেন সিভিল ডিভেন্স, দমকলের অফিসাররা। এয়ার অ্যাটাক শুরু হলেই সাইরেন বেজে উঠবে। কানে আঙুল দিয়ে মাটিতে শুয়ে পরতে হবে। নিরাপত্তার জন্য বানানো ট্রেঞ্চে আশ্রয় নিতে হবে। এয়ার অ্যাটাকের সময় মিসাইল ড্রপিং হলে ৫-১০ মিনিট নিজেকে সুরক্ষিত করে রাখতে হবে। তারপর সেখান থেকে বেরিয়ে আরও কোনও নিরাপদ জায়গায় চলে যেতে হবে।
মালদা সহ বিভিন্ন জেলাতেও স্কুলে ছাত্রছাত্রীদের আত্মরক্ষার পাঠ দেওয়া হবে। শিয়ালদহ ডিভিশনের রেলের বিভিন্ন দফতরেও মকড্রিল হয়েছে।







