
নচিকেতা চক্রবর্তী গানে গানে আশ্বস্ত করেছিলেন, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও -তে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল জঙ্গিরা।
সেই সন্ত্রাসীদের ভারতীয় প্রত্যাঘাত,অপারেশন সিঁদুর। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী।এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। তার কথায়, একটা কারণেই তিনি যুদ্ধ নিয়ে আতঙ্কিত।এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। আপনি-আমি।বলা হয়,গায়ক নচিকেতা চক্রবর্তী বরাবর স্পষ্টবাদী। তার দাবি,সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত ঘৃণা ছড়িয়েছে সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ স্পনসর করা।গায়ক নচিকেতা প্রমাণ করে দিতে চান।তার মতে, এগুলো যুদ্ধের হিড়িক।এক শ্রেণি এর থেকে লাভবান হচ্ছে। নচিকেতা নিজের কথা প্রসঙ্গে উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তার কথায়, মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি এবং ইতালি, দু’ দেশকেই পেট্রল সরবরাহ করেছিল।এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে।কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল।কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।
প্রাচীন ইতিহাস থেকেই গায়কের উপলব্ধি, যুদ্ধ মানেই মুনাফার খেলা। কাদের মুনাফা, সেটা বুদ্ধিমানেরা সহজেই বুঝে যান।
