ভারত-পাক সংঘাতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প

0
152
ছবি সৌজন্যে : এক্স
ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, দুই দেশের সঙ্গেই তাঁর ভাল সম্পর্ক এবং যুযুধান দু’দেশের সঙ্গে তিনি মানিয়ে চলতে পারেন।
হোয়াইট হাউসে ভারত-পাকিস্তান সংঘাত এবং দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা ভীষণ ভয়াবহ।
এই সূত্রেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, দুই দেশের সঙ্গেই ভাল সম্পর্ক রয়েছে। যদি তিনি কোনও সাহায্য করতে পারেন, তবে তিনি তা করবেন।