পুলিশের বাড়িতে সিবিআই হানা

0
262
ছবি সৌজন্যে : নিজস্ব
জলপাইগুড়িতে পুলিশকর্মীর বাড়িতে সিবিআই হানা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার বাসিন্দা প্রাক্তন পুলিশকর্মী কানাই দাসের বাড়িতে বৃহস্পতিবার হানা দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।
কানাই দাসের ছোট ছেলে দীপঙ্কর দাস জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তারক্ষীর কাজ করেন। দীপঙ্করের দাদা দিবস দাস বেসরকারি সংস্থায় কর্মরত।
পরিবারের দাবি মাদক সংক্রান্ত মামলায় তদন্তে সিবিআই গোয়েন্দারা এসেছিলেন। যদিও দিবস দাসের দাবি তাঁর ভাই পুলিশ। তাঁরই ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনও বিষয়ে খোঁজ নিতে এসেছেন।