অপারেশন সিঁদুর,পাকিস্তানকে তসলিমার তোপ 

0
171
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঘটে ভয়াবহ জঙ্গি হামলা। যে সন্ত্রাসের খবর নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে, তার ১৫ দিন পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালিয়েছে ভারতীয় সেনা।

অপারেশন সিঁদুর অভিযানে স্বাভাবিকভাবেই আমজনতার মতো ভারতীয় বিনোদুনিয়ার তারকারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এমন আবহেই ভারতের প্রত্যাঘাতে পূর্ণ সমর্থন জানিয়ে কলম ধরেছেন তসলিমা নাসরিন।বাংলাদেশ হোক কিংবা পাকিস্তান,দু’ প্রতিবেশী দেশের চোখ রাঙানিকে উপেক্ষা করে বরাবর প্রতিবাদে সরব হয়েছেন লেখিকা।এবার ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পরও পাকিস্তানকে তোপ দাগতে ছাড়েন নি তসলিমা। রণং দেহি ভারতের পালটা জবাবে যখন যুদ্ধের দামামা বেজে ওঠার আশঙ্কা করছেন অনেকে, তখন সেই আবহেই লেখিকা তসলিমা নাসরিন বলছেন, না, যুদ্ধ-টুদ্ধ কিছু নয়।পাকিস্তানের ন’টা জঙ্গি আস্তানা উড়িয়ে দিয়ে এসেছে ভারত। এটার দরকার ছিল। এরপরই তসলিমা নাসরিনের সংযোজন, ভারতের ভিতর জেহাদ করতে ঢুকবে, নিরপরাধ মানুষকে হত্যা করবে আর বিনিময়ে কোনও চড়-থাপ্পড় পর্যন্ত খাবে না, তা তো হয় না। যেখানে যত জঙ্গি আস্তানা আছে, সব উড়িয়ে দেওয়া দরকার।

সংশ্লিষ্ট পোস্টেই শাহবাজ সরকারকে কটাক্ষ করে লেখিকার মন্তব্য,পাকিস্তান যদি নিজেদের জঙ্গি আস্তানা নিজেরা উড়িয়ে না দেয়, তবে সেটার দায়িত্ব তো ভারতের উপরই পড়ে।একইসঙ্গে পাক সেনাপ্রধান আসিম মুনিরকেও রেয়াত করেননি তসলিমা নাসরিন।