গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট

    কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট

    0
    249
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত পাকিস্তান যুদ্ধ আবহে কলকাতা বিমান বন্দরেও হাই অ্যালার্ট জারি হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে সিআইএসএফের সব কর্মীদের ছুটি। যারা ছুটিতে ছিলেন তাদেরও ফিরে আসতে বলা হয়েছে।
    বৃহস্পতিবার রাতেই জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব সহ একাধিক জায়গায় ড্রোন, মিসাইল হামলার চেষ্টা করেছে পাকিস্তান। ভারত প্রতিটি হামলাই আটকে দিয়েছে। এই আবহে দেশের ২৭টি বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে। এবার কলকাতা বিমান বন্দরেও হাই অ্যালার্ট জারি হয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
    বিমানবন্দর চত্বর অ্যারাইভাল, ডিপারচারে কোনও গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যাত্রীদের উড়ানের ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে বলা হয়েছে।