যুদ্ধ পরিস্থিতি: মন খারাপ ডানলপ কারখানার শ্রমিকদের

0
233
ছবি সৌজন্যে : নিজস্ব
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে না পেরে হতাশ ডানলপ কারখানার শ্রমিকরা। গুলি বন্দুক ট্যাঙ্ক নিয়ে নয়, টায়ার তৈরি করে। ৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে এয়ারফোর্স ডানলপ টায়ার ব্যবহার করেছিল ফাইটার জেটে।
ঠিক তেমনই ভারতীয় সেনা ১৯৯৯-এ এই ডানলপ টায়ার ব্যবহার করেছিল। কিন্তু ২০২৫-এ সে সুযোগ না থাকায় মন খারাপ শ্রমিকদের। ১৯৯৮-এ হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা ছাবারিয়া গোষ্ঠীর হাতে থাকার সময় বন্ধ হয়েছিল। কিন্তু তারপরেও ডানলপ কারখানায় সেসময় এরো টায়ার এবং ওটিআর বা অফ দ্য রোড টায়ারও তৈরি হত। বোফর্স কামানে ওটিআর লাগত। তদকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজকে নির্দেশ দেন ডানলপ থেকে সামরিক টায়ার নিতে। এরপরেই ১৯৯৯ সালে কার্গিলে যুদ্ধে ডানলপের টায়ারই সেনাবাহিনীর কাজে লাগে। একসময় দিনরাত কাজ করে সেনাবাহিনীতে টায়ার সাপ্লাই করেছেন। ডানলপ কারখানার কর্মী মধু শর্মা, অসীম কুমার বসুরা বলছেন টায়ার তৈরি করে পরোক্ষভাবে যুদ্ধে শরিক হতে পরে তাঁরা গর্বিত। কিন্তু এখন সেই কারখানা কঙ্কালসার দশা।
তাদের আক্ষেপ কোনও সরকারই ডানলপ কারখানার জন্য ভাবেনি। তা না হলে এবারও পরোক্ষভাবে যুদ্ধে সামিল হতে পারতেন।