
পুঞ্চ এলাকায় পাকিস্তানের ছোড়া গোলা-গুলিতে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নিজেই গাড়ি চালিয়ে জম্মুতে গিয়ে উপত্যকার পরিস্থিতি পর্যালোচনা করেছেন তিনি।
ওমর আবদুল্লা অর এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, বৃহস্পতিবার রাতের জম্মু শহর এবং অন্যান্য অংশে। পাকিস্তানের ড্রোন হামলার ব্যর্থতার পর পরিস্থিতি পর্যালোচনা করার জন্য গাড়িয়ে চালিয়ে জম্মু যাচ্ছেন। আন্তর্জাতিক সীমান্ত বরাবর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
সজাগ আছে বিএসএফ, ভারতীয় সেনা এবং স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের সীমান্ত লাগোয়া এলাকায় হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান।





