নেটফ্লিক্স : নতুন এআইচালিত ফিচার

0
279
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সিনেমা, সিরিজ বা ভিডিওর বিভিন্ন কনটেন্টের খুঁজে পাওয়াকে আরও সহজ করতে প্লাটফর্মটিকে নতুনভাবে সাজিয়েছে নেটফ্লিক্স। এতে প্রথমবারের মতো এআই ফিচার অ্যাড করেছে ভিডিও স্ট্রিমিং জায়ান্টটি।টিভির জন্য নতুন ডিজাইনটি আগের মতো রাখলেও গ্রাহকদের দেখার সুবিধার্থে এটিকে আরও উন্নত করেছে নেটফ্লিক্স।

কোম্পানিটির প্রধান কর্তা ইউনিস কিম বলেছেন, নেটফ্লিক্সের নতুন টিভির চেহারা এখনও সেই পরিচিত ও প্রিয়টাই রয়েছে, কেবল আরও উন্নত হয়েছে এটি।নেটফ্লিক্সের এ নতুন চেহারায় টিভির ডিজাইনটিকে আরও সহজ এবং মানুষ কী দেখতে চায় তা নিয়ে আরও তথ্য দেওয়ার সুবিধা এনেছে প্লাটফর্মটি।পাশাপাশি এটি রিয়াল টাইমে পরিবর্তিত হওয়া বিভিন্ন রেকোমেন্ডশনও দেখাবে বলে দাবি করা হচ্ছে।

নতুন ডিজাইনের সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন হচ্ছে এখন কোনো সিনেমা বা টিভি শো’র তথ্য আরও স্পষ্টভাবে দেখতে পাবেন গ্রাহকরা। যেমন,সিনেমা বা টিভির অনুষ্ঠান যদি কোনো পুরস্কার জিতে থাকে বা বর্তমানে খুব জনপ্রিয় হয়ে ওঠে তাহলে সেটির নাম দেখা যাবে রেকোমেন্ডশনে।