গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Video News সময়ের আগে আন্দামানে বর্ষা, দক্ষিণে চলবে তাপপ্রবাহ

    সময়ের আগে আন্দামানে বর্ষা, দক্ষিণে চলবে তাপপ্রবাহ

    0
    186

    অস্বস্তিকর গরমের মধ্যে সময়ের আগে আন্দামানে বর্ষা ঢোকার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ১৩ মে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে। সাধারণত বর্ষা এখানে ঢোকে ২২ মে। এবার নির্ধারিত সময়ের ৯ দিন আগেই বর্ষার আগমন হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম থাকবে। তাপমাত্রা থাকবে উষ্ণ ও আর্দ্র।