এবার আগুন আতঙ্ক বারাসত মেডিক্যালে

0
217
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার আগুন আতঙ্ক বারাসত মেডিক্যালে। শনিবার সকালে বারাসত মেডিক্যালের ওয়েটিং রুমে হঠাৎ করে আগুন লেগে যায়। ওয়েটিং রুমের জানালা থেকে আচমকা ধোঁয়া বেরতে দেখে হুলস্থূল পড়ে যায়।

এরপরেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে গিয়ে দমকলের একটি ইঞ্জিনই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যদিও অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতি বিশেষ কিছু হয়নি।

তবে ওয়েটিং রুমের থাকা কাগজপত্র এবং যন্ত্রাংশের কিছু ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে দমকল, পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।