ঝাড়পৌঁছ মালদার বিশ্বযুদ্ধের সময়কার সাইরেনে

0
149
ছবি সৌজন্যে : নিজস্ব

দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৭১-র যুদ্ধ। সবেতেই মানুষকে সতর্ক করতে বেজেছিল। ২০২৫-এ আবারও প্রয়োজন পড়ল তার। মালদায় কার্যত খুলে ঝেড়ে বের করা হয়েছে সাইরেনটিকে। সঙ্কেত পেলেই আবার মালদহের মুসলিম ইন্সটিটিউট থেকে বাজানো হবে সাইরেনটিকে।

মেরামত করে আবার সাইরেনটিকে মুসলিম ইন্সটিটিউটে নিয়ে আসা হয়েছে। ১৯৩৯-র দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৭১-র যুদ্ধে এই মুসলিম ইন্সটিটিউট থেকেই বাজানো হয়েছিল এই সাইরেনটিকে। মালদহের ১৮ কিলোমিটার অংশে এখনও কোনও কাঁটাতার নেই। অত্যন্ত স্পর্শকাতর সীমান্তবর্তী জেলায় ইতিমধ্যেই বিএসএফ নিরাপত্তা বাড়িয়েছে।

শুধু মুসলিম ইন্সটিটিউট নয়, সাইরেন প্রস্তুত রাখা হয়েছে মালদার আরও ৪ জায়গায়। মালদা জেলা আদালত, দমকল, রেল-পুলিশ লাইন এবং সংশোধনাগারে প্রয়োজনে বাজানো হতে পারে সাইরেন।