গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন মার্কিন বিদেশ সচিবের

    বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন মার্কিন বিদেশ সচিবের

    0
    237
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। সোশ্যাল মিডিয়ায় এস জয়শঙ্কর লিখেছেন, শনিবার সকালে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ভারত সবসময়ে সংযমী এবং দায়িত্বশীল থেকেছে, তাই থাকবেও।
    এর আগে রুবিয়ো ফোন করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনের জন্য আলোচনায় বসার কথা বলেন মার্কিন বিদেশসচিব। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেও একই অনুরোধ করেছেন তিনি। মার্কিন বিদেশ দফতর থেকে বিবৃতিতে মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, মার্কো রুবিয়ো ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন।
    উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর উপায় খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে। ভবিষ্যতে সংঘাত এড়ানো এবং দু পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসতে তৈরি রয়েছে। আমেরিকা, জানিয়েছেন মার্কিন বিদেশসচিব।।