গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National যখন, তখন অযথা সাইরেন নয়, টিভি চ্যানেলগুলিকে বলল কেন্দ্র

    যখন, তখন অযথা সাইরেন নয়, টিভি চ্যানেলগুলিকে বলল কেন্দ্র

    0
    116
    ছবি সৌজন্যে : এক্স
    টিভি চ্যানেলগুলিকে যখন তখন অযথা সাইরেন না-বাজানোর পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
    জনসচেতনতামূলক অনুষ্ঠান ছাড়া আর কোথাও সাইরেনের ব্যবহার না-করতে বলা হয়েছে।
    সরকারের যক্তি, অযথা সাইরেন বাজালে সাধারণ মানুষের কাছে এই আওয়াজের গুরুত্ব আর থাকবে না। ফলে মোক্ষম সময়ে বিপদ হতে পারে। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেলে সাইরেনের শব্দ ব্যবহার করা হচ্ছে। শনিবারের বিবৃতিতে দমকল বিভাগ, সিভিল ডিফেন্স এবং হোম গার্ড বিভাগের ডিরেক্টরেট জেনারেল ১৯৬৮ সালের সিভিল ডিফেন্স আইনের উল্লেখ করা হয়েছে।