গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National পাটনা বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে এলোপাথাড়ি গুলি, খুন কলেজপড়ুয়া

    পাটনা বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে এলোপাথাড়ি গুলি, খুন কলেজপড়ুয়া

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারের পাটনা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে খুন হয়েছে ২১ বছরের এক কলেজপড়ুয়া। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম চন্দন। বিহারের নওদা জেলার বাসিন্দা তিনি।
    এএসপি অতুলেশ ঝা জানিয়েছেন, কে বা কারা গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। হোস্টেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এখনও কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। জানা যাচ্ছে, মৃত চন্দন পাটনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমেস্টারের পড়ুয়া ছিলেন।
    পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিভাগের ছাত্র ছিলেন তিনি। পলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ব্যক্তিগত কোনও শত্রুতার কারণে ওই ছাত্রকে গুলি করে খুন করা হয়েছে। তবে খুনের নেপথ্যে কে বা কারা রয়েছেন, তা এখনও জানা যায়নি।