ভারত-পাকিস্তান সংঘাত মার্কিন বিষয় নয়

0
97
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়া উচিত। তবে তিনি এও বলেছেন, এ ক্ষেত্রে আমেরিকার নিয়ন্ত্রণ নেই এবং যুদ্ধ হলে সেটি আমেরিকার বিষয় না।আমেরিকায় মার্থা ম্যাকক্যালামের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, তাঁরা চান যত দ্রুত সম্ভব এ পরিস্থিতির অবসান হোক।

কিন্তু তাঁরা এসব দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না তিনি বলেছেন, আমেরিকা শুধু চেষ্টা করতে পারে, উত্তেজনা কিছু কমিয়ে আনার। তবে এ ধরনের যুদ্ধের মাঝখানে গিয়ে জড়াতে চান না, কারণ এটি আমেরিকার বিষয় না এবং আমেরিকার এতে নিয়ন্ত্রণ রাখার কোনো সুযোগ নেই।এদিকে,চীনের প্রভাব মোকাবিলায় ভারতের সঙ্গে আমেরিকার অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অপরদিকে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের গুরুত্ব কিছুটা কমলেও দেশটি এখনও আমেরিকার পুরোনো মিত্র।বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন এবং গাজায় যুদ্ধের কূটনৈতিক সমাধানে ব্যস্ত থাকায় ভারত-পাকিস্তান সংকটে শুরুতে আমেরিকা সরাসরি চাপ প্রয়োগ নাও করতে পারে।ভ্যান্স বলেছেন, তাঁরা আশা করছেন এবং প্রত্যাশা করছেন এটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধ বা পারমাণবিক সংঘাতে রূপ নেবে না।