ভারত-পাকিস্তানের সঙ্গে কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

0
101
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।এ সময় তিনি উভয়পক্ষকে, দু’ দেশের উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।মুনিরের সঙ্গে ফোনালাপের বিষয়ে রুবিও বলেছেন,ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে আমেরিকা সাহায্য দেওয়ার প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার সময় উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রুবিও।এদিকে জয়শংকরও এক্স হ্যান্ডলে জানিয়েছেন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা হয়েছে। ভারতের দৃষ্টিভঙ্গি সব সময়ই দায়িত্বশীল এবং পরিশীলিত ছিল এবং থাকবে।এদিকে মার্কিন প্রশাসনের মুখপাত্র ট্যামি ব্রুস একটি বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। তিনি লাগাতার চেষ্টা করে চলেছে দু’ পক্ষের সঙ্গেই কথা চালানোর। ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা চালানোর জন্য মার্কিন হস্তক্ষেপের বিষয়টিও তিনি পরিষ্কার করেছেন।

উল্লেখ্য এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিক সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট করেছেন। সাংবাদিক সম্মেলনে লেভিট বলেছেন, বিষয়টি বিদেশ সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও দেখছেন।প্রেসিডেন্ট চান, যত দ্রুত দুই দেশের মধ্যে উত্তেজনা কমুক। তিনি জানেন যে, দু’ দেশের মধ্যে সমস্যা বহুদিনের। এমনকী তিনি ক্ষমতায় আসার আগে থেকেই সমস্যা চলছে।