গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata পণ্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

    পণ্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

    0
    276
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এক্স হ্যান্ডেল পোস্টে তিনি জানিয়েছেন, পণ্ডিত মুর্মুর অসাধারণ অবদানকে স্বীকৃতি জানিয়েছে তাঁর সরকার। সাঁওতালি ভাইবোনেদের প্রতি পণ্ডিত রঘুনাথ মুর্মুর অবদানকে সম্মান জানিয়ে তাঁর জন্মদিনে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছে রাজ্য সরকার।

    মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, শুধুমাত্র সরকারি ছুটি ঘোষণাই নয়, তাঁর নামে কলেজও তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার।