প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে, আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস

0
129
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া-এই আটটি জেলায় বিকালের পর থেকে দমকা হাওয়ার সঙ্গে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।

ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার ও বুধবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কলকাতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি, তাই গরমের সঙ্গে অস্বস্তিও তীব্র হবে।

উত্তরবঙ্গে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।