গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia আবারও হাঁসখালিতে গ্রেফতার ৪ বাংলাদেশি

    আবারও হাঁসখালিতে গ্রেফতার ৪ বাংলাদেশি

    0
    232
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আবারও নদিয়ার হাঁসখালিতে গ্রেফতার ৪ বাংলাদেশি। এদের মধ্যে ২ জন মহিলা রয়েছে।

    জানা গিয়েছে বছর খানেক আগে অবৈধভাবে ভারতে ঢুকে চেন্নাই এবং বেঙ্গালুরুতে কাজে গিয়েছিল মহম্মদ শাকিল শেখ, তুলি বেগম, শিউলি বেগম এবং সুমন মিঞা। ধড়পাকড় শুরু হতে তাঁরা নদিয়ায় ফিরে নদিয়ার হাঁসখালির পণ্ডিতপুর দিয়ে বাংলাদেশে পালানোর ছক করেছিল। জানতে পেরে সোমবার ভোররাতে হাঁসখালির পণ্ডিপুর বাজার এলাকায় হানা দেয়।

    এরপরেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ওই চারজন ছাড়াও এক দালালকেও গ্রেফতার করেছে পুলিশ।