গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Bankura দেশবিরোধী পোস্ট: বাঁকুড়ায় যুবককে কানধরে ওঠবোস

    দেশবিরোধী পোস্ট: বাঁকুড়ায় যুবককে কানধরে ওঠবোস

    0
    129
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভারত বিরোধী পোস্টের অভিযোগে বাঁকুড়ায় যুবককে কানধরে ওঠবোস করানো হয়েছে। পরে বাঁকুড়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মুর্শিদাবাদের ইমরান শেখ ওরফে সম্রাট।

    ভারতীয় সেনাকে নিয়ে অসম্মানজনক পোস্টের অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে বিজেপি কর্মীরা বড়জোড়ার ভাড়া বাড়িতে যায়। জানা যায় মুর্শিদাবাদের চাঁদপাড়া রঘুনাথ গঞ্জ থেকে ফেরিওয়ালার কাজ করতে বাকুড়ার বড়জোড়ায় আসেন ইমরান। সেখানে কয়েকজন সঙ্গীর সঙ্গে ঘরভাড়া করে থাকছিলেন। এরপরেই তাঁকে ঘর থেকে বের করে কান ধরে ওঠবোস করানো হয়। এরপরেই ইমরানকে গ্রেফতার করে বড়জোড়া থানার পুলিশ। অন্যদিকে উত্তর ২৪ পরগনার বারাসতেও একই অভিযোগে মুর্শিদাবাদের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    ওই যুবকের সহকর্মীরাই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। হাওড়ার ডোমজুড়েও দেশবিরোধী পোস্টের জন্য এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।