
কালোবাজারি রুখতে কলকাতা থেকে জেলা সোমবার চলল টাস্ক ফোর্সের অভিযান। রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে উল্টোডাঙার খুচরো এবং পাইকারি মার্কেট ঘুরে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা।
মাছ মাংস থেকে শাক সব্জি, বাজার ঘুরে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন তারা। কথা বলেন ক্রেতাদের সঙ্গে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন পাইকারি বাজারে জিনিসপতত্রের দাম ঠিকই আছে। ক্রেতারা কেউ অভিযোগ করেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা থেকে জেলার বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের সদস্যরা নজরদারি চালাচ্ছেন। উদ্দেশ্য একটাই পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে কালোবাজারি না করে।
এর আগে সাংবাদিক বৈঠক করে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই প্রায় প্রতিদিন বিভিন্ন বাজারে ঘুরছেন টাস্ক ফোর্সের সদস্যরা।






