
তৃণমূল মানেই টাকা তোলার দল। এমনটা বলছেন খোদ তৃণমূল কংগ্রেসর বিধায়ক কানাই মণ্ডল। ভিডিও ভাইরাল হতেই তৃণমূলের অন্দরে শোরগোল পড়েছে।
যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে বিধায়ক কানাই মণ্ডলকে বলতে শোনা গিয়েছে তৃণমূল দল হচ্ছে যে যত টাকা তুলতে পারবে তাদের জন্য। ভিডিও ভাইরাল হতেই সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিধায়ক দাবি করেছেন ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বিরোধীরা।
তাদের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূলের কিছু কর্মী। এদেরকে চিহ্নিত করতে হবে।








