১৭ মে থেকে ফের শুরু আইপিএল

0
152
ছবি সৌজন্যে : নিজস্ব
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পরে আবার ১৭ মে থেকে শুরু হতে চলেছে সেই প্রতিযোগিতা। এমনটাই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মাঝে কিছু দিন খেলা বন্ধ থাকায় সূচি নতুন ভাবে তৈরি করতে হয়েছে।
পরিবর্তিত সেই সূচিও জানিয়ে দিয়েছে বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৭ মে, শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার। গ্রুপ পর্বের ম্যাচগুলির মাঠ জানালেও, প্লে-অফের খেলা কোথায় হবে তা জানায়নি বোর্ড।
সীমান্তে উত্তেজনার মাঝে গত বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ মাঝপথে বন্ধ করে দিতে হয়। ক্রিকেটারদের বিশেষ ট্রেনে ফিরিয়ে আনা হয়। পরের দিনই আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়।