গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment সনম তেরি কসম ২ : বাদ মাওরা হোক্যান

    সনম তেরি কসম ২ : বাদ মাওরা হোক্যান

    0
    231
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সিনেজগতে পাক অভিনেতাদের বয়কটের ডাক উঠেছে। সেই আর্জিতে সাড়া দিয়ে বড় সিদ্ধান্ত সনম তেরি কসম টু ছবির পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপ্রুর। ছবি থেকে বাদ দেওয়া হয়েছে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোক্যানকে।

    সোশাল মিডিয়ায় পরিচালকেরা লিখেছেন, দেশ, রাজ্য, বাসিন্দাদের উপর যেকোনও ধরনের সন্ত্রাসই ঘৃণ্য।পাকিস্তানের যেসব তারকারা ভারতে কাজ করেছেন,ভালোবাসা পেয়েছেন এমন সময়ে তাঁদের নীরবতা যন্ত্রণা দেয়। কেউ কেউ তো আবার একধাপ এগিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের সমালোচনা করেছে। তবে তাঁরা সবসময় সরকারের সিদ্ধান্তের পাশে আছেন। কারণ, দেশ সবসময় সকলের আগে। উল্লেখ্য,২২ এপ্রিল, ধর্ম পরিচয় বেছে পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা চলে। তাতে প্রাণ হারান ২৬ জন। তারপর থেকে ফুঁসছে গোটা দেশ। এই পরিস্থিতিতে যদিও সনম তেরি কসম ছবির অভিনেত্রী মাওরা হোক্যান প্রতিবাগে গর্জে ওঠেন। সোশাল মিডিয়া পোস্টে পহেলগাঁওতে হামলার কথা উল্লেখ করেননি ঠিকই। তবে নিহতদের প্রতি শোকপ্রকাশ করেন। লিখেছেন,নিহতদের পরিবারের প্রতি তাঁর গভীর সমবেদনা। একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজের অর্থ সকলের উপর আঘাত হানার সমান। এই বিশ্বে এসব কেন ঘটছে…? তবে তা সত্ত্বেও ভারতীয় সিনেমা থেকে পাক অভিনেতাদের বয়কটের ডাক ওঠে। সনম তেরি কসম ছবির অভিনেতা হর্ষবর্ধন রানেও পাক অভিনেত্রীর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন।

    পাকিস্তানের কোনও তারকা ছবিতে কাজ করলে, তিনি নেই বলে সাফ জানিয়ে দেন।আর তারপরই যেন শাস্তির খাঁড়া নেমে এসেছে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোক্যানের উপর।এখানে বলে রাখা ভালো, সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পেত সনম তেরি কসম ছবির সিক্য়ুয়েল। তবে তার আগে ছবি থেকে বাদই পড়লেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোক্যান।