গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Medinipur মন্দারমণিতে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত মালদহের যুবক

    মন্দারমণিতে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত মালদহের যুবক

    0
    276
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মন্দারমণিতে বেড়াতে আসা মালদহের যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটক মহলে।
    গোপন সূত্রে খবর পেয়ে মন্দারমণি থানার পুলিশ মালদহের ওই পর্যটককে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কৌশিক রায়, বয়স ৩২ বছর। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি বেড়াতে এসেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হয় নাইন এমএম পিস্তল। সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, মালদহে মোথাবাড়ি থানার রায়পাড়া বাসিন্দা কৌশিক রায় দিন তিনেক আগে পরিবারকে সঙ্গে নিয়ে দিঘা বেড়াতে আসেন। দিঘা থেকে রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মন্দারমণিতে পৌঁছন।
    সেখানে তাঁরা একটি হোটেল ওঠেন। যদিও পরিবারের সদস্যদের কেউ এই ঘটনার কথা জানেন না বলে তাঁদের গ্রেফতার করা হয়নি।