গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports গুঞ্জন সত্যি, ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি

    গুঞ্জন সত্যি, ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি

    0
    229
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অবশেষে গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। চলতি মে মাসেই তিনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এদিকে, আনচেলত্তির ব্রাজিলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ট্রান্সফার বিষয়ক সংবাদ দিয়ে ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

    মূলত, স্প্যানিশ লা লিগার সিজন শেষ হওয়ার পরই আনচেলত্তির ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার কথা ছিল। তবে, বিবিসি এবং দলবদলের খবরের জন্য সুপরিচিত ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে, আনচেলত্তি মে মাসের শেষ সপ্তাহে সম্ভবত ২৬ মে থেকেই ব্রাজিলের কোচ হিসেবে কাজ শুরু করবেন।এতে করে জুন মাস থেকেই তাকে পুরোদমে নিজেদের ডাগআউটে পাবেন সেলেসাওরা।ব্রাজিল ফুটবল ফেডারেশনও তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে যে, কার্লো আনচেলত্তি মে মাসেই ব্রাজিলে আসছেন। তবে তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।এদিকে,আনচেলত্তির নিয়োগ ব্রাজিল ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

    ব্রাজিলের সুদীর্ঘ ফুটবল ইতিহাসে আনচেলত্তিই হতে যাচ্ছেন প্রথম কোনো বিদেশি, যিনি পূর্ণ মেয়াদে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। এর আগে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন বা অন্য ভূমিকায় বিদেশি কোচ কাজ করলেও, স্থায়ী প্রধান কোচ হিসেবে কোনো বিদেশিকে পায়নি সেলেসাওরা। উল্লেখ্য,২০২১ সালের জুন থেকে রিয়াল মাদ্রিদের ডাগআউটের দায়িত্ব পালন করছেন কার্লো আনচেলত্তি।