গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Jalpaiguri ফ্যানে ঝুলছে বাবা, খাটে ৭ মাসের শিশুকন্যার দেহ 

    ফ্যানে ঝুলছে বাবা, খাটে ৭ মাসের শিশুকন্যার দেহ 

    0
    168
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে বাবার মৃতদেহ! ওই ঘরেই খাটের উপর পড়ে রয়েছে সাতমাসের শিশুকন্যার নিথর দেহ। বন্ধ ঘর থেকে বাবা ও শিশুকন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে।
    পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম দীপক রায়। জানা গিয়েছে, বছর দু’য়েক আগে সিঙ্গিমারির বাসিন্দা দীপক রায়ের সঙ্গে রামশাই এলাকার দীপার বিয়ে হয়েছিল। সাতমাস আগে তাঁদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। যদিও সেই সন্তান শারীরিকভাবে অসুস্থ। তাই নিয়ে মা-বাবার মধ্যে দুশ্চিন্তাও ছিল। এই অবস্থায় মাস তিনেক আগে বাপেরবাড়িতে গিয়ে আত্মহত্যা করেছিলেন দীপা। স্ত্রীর মৃত্যুর পর ওই শিশুকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন দীপক রায়। গত দু’দিন আগে দীপক মেয়েকে কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেছিলেন। মঙ্গলবার সকাল হয়ে গেলেও ওই ঘরের দরজা ভিতর থেকে বন্ধই ছিল। ডাকাডাকি করেও কোনও সাড়া না পাওয়া গেলে দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকলে প্রতিবেশীরা ওই ঘটনা দেখতে পান।
    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। ঘটনায় শোকের ছায়া ওই এলাকায়।