গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home North 24Pgs শুধু পাসপোর্ট নয়, জাল ভিসাও বানাতো আজাদ!

    শুধু পাসপোর্ট নয়, জাল ভিসাও বানাতো আজাদ!

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শুধু পাসপোর্ট নয়, জাল ভিসাও তৈরি করেছিল আজাদ মল্লিক! ইউরোপের দেশগুলির ভিসা জাল করত আজাদ মল্লিক, খবর ইডি সূত্রে। ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়ার জন্য জাল ভিসা বানাতো, খোলা বাজার থেকে নিজেই ছাপিয়ে বিদেশে লোক পাঠাতো, খবর ইডি সূত্রে।
    আজাদের থেকে মিলেছে দুটি ভোটার কার্ড, একটি ভোটার কার্ড নৈহাটি বিধানসভা এলাকার, অপরটি রাজারহাট-গোপালপুর বিধানসভার।
    জাল পাসপোর্ট ও ভিসা বানিয়ে ৫০ কোটির লেনদেনের হদিশ মিলেছে আজাদের থেকে, খবর ইডি সূত্রে। তাহলে কি কোনও স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল পাক নাগরিক আজাদ? জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার পিছনে উদ্দেশ কী ? আজাদের হাত ধরে আরও কোনও পাক নাগরিক এ রাজ্যে নাম পাল্টে লুকিয়ে নেই তো? ১৫ এপ্রিল পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে বিরাটি থেকে গ্রেফতার হয় আজাদ মল্লিক।