
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলজুড়ে দু’ শতাধিক সামুদ্রিক প্রজাতির প্রাণহানি ঘটেছে। কয়েক সপ্তাহে বিষাক্ত শৈবাল বিস্তারের ফলে এ ঘটনা ঘটেছে। সংরক্ষণবিদরা একে মাছের জন্য ভয়াবহ এক সিনেমা বলে বর্ণনা করেছেন। মার্চ থেকে ছড়িয়ে পড়া এই শৈবাল বিস্তার এখন প্রায় সাড়ে চার হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে রয়েছে, যা কাছাকাছি ক্যাঙ্গারু দ্বীপের আকারের সমান।
বন্য প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন, শৈবাল থেকে নির্গত বিষের কারণে মাছ, রে ফিশ, হাঙরসহ বিভিন্ন সামুদ্রিক জীব শ্বাসরোধে মারা যাচ্ছে।শৈবাল বিস্তার সাধারণ ঘটনা হলেও বর্তমান বিস্তারের ব্যাপকতা সামুদ্রিক জীবনে গভীর প্রভাব ফেলেছে।শৈবালের বিষ গিল ও টিস্যুর ক্ষতি করে, যা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। বলা হচ্ছে শৈবাল ঘন হওয়ায় জলের অক্সিজেন কমে যাচ্ছে, ফলে মাছ শ্বাসরোধে মারা যাচ্ছে।এটি মাছের জন্য ভয়াবহ এক সিনেমার মতো।স্থানীয়দের পাঠানো মৃত সামুদ্রিক প্রাণীর ছবি দিয়ে ঘটনাটি নথিভুক্ত করা হয়েছে, যেখানে বড় সংখ্যায় হাঙর ও রে ফিশকে রক্তাক্ত অবস্থায় সৈকতে ভেসে উঠতে দেখা গেছে।
দাবি করা হচ্ছে,দু শতাধিক প্রজাতির মধ্যে কিছু প্রজাতি বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে রিফ অঞ্চলের কাঁকড়া ও পাফার ফিশের মতো প্রাণী, যারা কম সচল ও বিষাক্ত শৈবাল থেকে সরে যেতে পারে না।অন্যদিকে,মানুষের জন্য শৈবাল সরাসরি ক্ষতিকর না হলেও উচ্চ মাত্রায় এক্সপোজার ত্বকে জ্বালাপোড়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা সৃষ্টি করতে পারে।
