গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National নিহত ৩ জঙ্গি ,এবার অপারেশন কেল্লা 

    নিহত ৩ জঙ্গি ,এবার অপারেশন কেল্লা 

    0
    212
    ছবি সৌজন্যে : এক্স
    অপারেশনের সিঁদুরের পর এবার অপারেশন কেল্লার। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের খোঁজে অপারেশন কেল্লার।
    সোপিয়ানের জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে লস্কর-ই-তৈবার সদস্য ৩ জঙ্গি। নিহত ৩ জঙ্গিই কাশ্মীরের বাসিন্দা। নিহত সাহিদ কুট্টে লস্করের ছায়া সংগঠন টিআরএফ-র অপারেশনাল কমান্ডার। ২ বছর আগে জঙ্গি সংগঠনে নাম লেখায় সাহিদ কুট্টে । নিহত আদনান সফিও সক্রিয় লস্কর সদস্য, খবর সূত্রের। নিহত আদনান সফি সোপিয়ানেরই বাসিন্দা । ৬ মাস আগে জঙ্গি সংগঠনে যোগ দেয় বছর আঠেরোর আদনান সফি। কয়েকদিন আগে ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছিল পুলিশ। ১৪ জনের তালিকায় নাম ছিল নিহত ৩ জঙ্গির । বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সাহিদ কুট্টে ও আদনানের বাড়ি। সেনার তরফে জানানো গিয়েছে, ১৩ মে ২০২৫ রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোপিয়ানের শোয়েকাল কেল্লার এলাকায় জঙ্গিরা জড়ো হয়েছে বলে খবর মেলে। এরপরই শুরু হয়ে তল্লাশি অভিযান। এরপর তিনজনকে নিকেশ করা হয়েছে। পহেলগাঁও হত্যালীলায় জড়িত জঙ্গিদের ছবি-সহ পোস্টার সাঁটানো হয়েছে।ওই জঙ্গিদের কোনও খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে পুলিশের তরফে আশ্বাস তথ্যদাতাদের পরিচয় একেবারেই গোপন রাখা হবে।
    জঙ্গিদের ধরতে এ বার সাধারণের সাহায্য চেয়েছেন তদন্তকারীরা।