গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment অনুপম খের ভারত ছাড়লেন

    অনুপম খের ভারত ছাড়লেন

    0
    168
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পহেলগাঁও -কাণ্ডে ভারত ও পাকিস্তান দুই দেশের পরিস্থিতিই বেশ উত্তপ্ত। ভারত-পাক উত্তেজনার মধ্যেই এবার দেশ ছাড়ছেন বলিউড অভিনেতা অনুপম খের। যেতে যেতে রেখে গিয়েছেন বিশেষ বার্তা।

    অশ্রুসিক্ত অনুপমের সেই বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।সোশ্যালে প্রায় ৯ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে অনুপম খের লিখেছেন, দেশই একমাত্র মানসিক শক্তি জোগাতে পারে।এই যেমন,আমার মন খারাপ লাগছিল, তাই ভাবলাম, আপনাদের সঙ্গে দুটো মনের কথা বলি। ভাবিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।ভিডিওতে অনুপম খের বলেছেন, যখনই মন খারাপ লাগে তখনই আমি ভাবি কোথা থেকে শুরু করেছিলাম আর এখন আমি কোথায়। এতে আমি শক্তি পাই। আমি অনুভব করতে পারি, আমার দেশের থেকে মাত্র ৮ বছরের ছোট আমি।ভারতের জন্ম ১৯৪৭ সালের ১৫ অগস্ট, আমার ১৯৫৫ সালের ৭ মার্চ। আমরা যেন ভাইবোনের মতো।নিজের অভিনয় জীবনের কথা তুলে এনে তিনি দেশের কথা শুরু করেছেন। তাঁর দাবি, ত্রিবর্ণরঞ্জিত পতাকা, ভারতমাতার জয় ইত্যাদি শব্দ বন্ধ তাঁকে আবেগপ্রবণ করে। শুধু তিনি নন, সমস্ত ভারতবাসী এই সব শব্দবন্ধ উচ্চারণের পর আবেগী হয়ে পড়েন।এরপর তিনি বলেছেন, আমরা আমাদের বেশ কিছু বীর সেনাকে হারিয়েছি সম্প্রতি। তাঁদের পরিবারে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁদের যন্ত্রণার কথা ভাবলে নিজের কষ্ট অনেক ছোট বলে মনে হবে।অনুপম খের দাবি করেছেন, হয়তো বয়সের কারণে আবেগপ্রবণ হয়ে পড়ছেন, তবে তিনি অন্তরে একজন নির্ভীক মানুষ। অভিনেতার ভিডিও দেখে তাঁর ফ্যান ফলোয়াররাও আপ্লুত এবং আবেগপ্রবণ হয়ে পড়েন।কিন্তু দেশ ছেড়ে কোথায় যাচ্ছেন অনুপম? আসলে কান চলচ্চিত্র উৎসবে তাঁর ছবি তন্বী দ্য গ্রেট-এর বিশেষ প্রদর্শনী।

    অনুপম খের বুঝিয়ে দিয়েছেন,তাঁর পরিচালিত এই ছবির সাফল্য যতটা আনন্দ দিয়েছে, তার থেকে বেশি তিনি ভাবিত দেশের পরিস্থিতি নিয়ে।