গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home International গীতায় শপথ, কানাডার নতুন বিদেশমন্ত্রী অনীতা আনন্দ 

    গীতায় শপথ, কানাডার নতুন বিদেশমন্ত্রী অনীতা আনন্দ 

    0
    130
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    গীতায় হাত দিয়ে শপথ নিয়েছেন কানাডার নতুন বিদেশমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অনীতা আনন্দ। সদ্য বিদেশমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অনীতা আনন্দ। তিনি ভারতীয় বংশোদ্ভূত। তাই ভারতের সংস্কার তাঁর রন্ধ্রে রন্ধ্রে রয়েছে।
    বিদেশে থেকেও সনাতনী ধর্মকে ভোলেননি তিনি। শপথ নেওয়ার সময় গীতার উপর হাত রেখে নিজ পদের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার শপথ গ্রহণ করেছেন অনিতা আনন্দ। বিদেশমন্ত্রী হিসাবে শপথ নিয়ে অনিতা আনন্দ বলেছেন, কানাডার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।
    এক উন্নত ও নিরাপদ বিশ্ব গড়ে তোলার জন্য তিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন।অনিতা প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারেরও একজন ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন।