গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports অবসর নেওয়ার পরেও ফিরছেন নাদাল

    অবসর নেওয়ার পরেও ফিরছেন নাদাল

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স

    রাফায়েল নাদাল,গত বছরের শেষ ভাগে টেনিস থেকে অবসর নিয়েছিলেন। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড় দীর্ঘ চোট-আঘাতের পর বিদায় জানিয়েছিলেন টেনিসকে।

    আবার তিনি ফিরতে চলেছেন ফরাসি ওপেনে, যা ফ্যানদের কাছে রোলঁ গারোজ নামে পরিচিত।তবে ফরাসি ওপেনে খেলোয়াড় নাদালকে দেখতে পাওয়া যাবে না। অবসর ভেঙে তিনি প্রতিযোগী হিসাবে ফিরছেন না। থাকবেন আমন্ত্রিত অতিথি হিসাবে। সম্প্রতি ফরাসি ওপেনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতা চলার সময় নাদালকে সংবর্ধিত করা হবে। ফরাসি ওপেনের ডিরেক্টর এমিলি মরেসমোর দাবি, ব্যতিক্রমী সংবর্ধনা হতে চলেছে।৪৫ সেকেন্ডের ভিডিয়োয় ফরাসি ওপেনের বিভিন্ন ম্যাচের মুহূর্ত তুলে ধরা হয়েছে।নেপথ্যে রয়েছে নাদালের গলা।

    প্যারিসের সুরকির কোর্টে খেলার যে মাহাত্ম্য, যে কঠিন চ্যালেঞ্জ খেলোয়াড়দের সামলাতে হয় সেটাই উঠে এসেছে তাঁর ভাষণে। ফরাসি ওপেনকে সাহসিকতার প্রতীক হিসাবে বর্ণনা করেছেন রাফায়েল নাদাল।