গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National বালোচিস্তানে প্রথম হিন্দু মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনার

    বালোচিস্তানে প্রথম হিন্দু মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনার

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    ইতিহাসে প্রথমবার বালোচিস্তানে কোনও হিন্দু মহিলা যোগ দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে। যিনি এই পদে যোগ দিয়েছেন তাঁর নাম কাশিশ চৌধুরী। বালোচিস্তানের চাগাই জেলার প্রত্যন্ত শহর নোশকির বাসিন্দা কাশিশ চৌধুরী।
    ২৫ বছর বয়সি পাকিস্তানি কাশিশ প্রথম হিন্দু মহিলা হিসেবে সেখানকার সহকারী কমিশনার হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস তৈরি করেছেন। চাগাগি জেলার বাসিন্দা কাশিশ উত্তীর্ণ হয়েছেন বালোচিস্তান পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায়। সোমবার, তিনি তাঁর বাবা গিরিধারী লালর সঙ্গে গিয়েছিলেন কোয়েত্তা।
    সেখানে তিনি দেখা করেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সারফারাজ বাগুটির সঙ্গে। কাশিশি তাঁকে জানিয়েছেন যে তিনি ওই এলাকায় মহিলা এবং সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কাজ করতে চান। সেখানকার মহিলাদের সার্বিক উন্নতি করাই তাঁর লক্ষ্য বলেও জানিয়েছেন কাশিশি।