গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অরুণাচল নিয়ে চিনের সক্রিয়তার নিন্দা দিল্লির

    অরুণাচল নিয়ে চিনের সক্রিয়তার নিন্দা দিল্লির

    0
    136
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত-পাক সংঘর্ষবিরতির আবহে অরুণাচল প্রদেশ নিয়ে ফের সক্রিয় হয়েছে চিন। বেজিঙের অরুণাচল প্রদেশের কিছু অংশের নাম পরিবর্তনের চেষ্টার আর‌ও এক বার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। চিনকে মনে করিয়ে দিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতেরই একটি অবিচ্ছেদ্য অংশ।
    ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, লক্ষ করা গিয়েছে, চিন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রসঙ্গে বলেছেন, নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চিনের প্রচেষ্টাকে সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করেছে। নামকরণ করলেই তা অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।
    অরুণাচল ভারতেরই অংশ ছিল, আছে এবং সর্বদাই থাকবে। অরুণাচল তাদের অংশ বলে বহু দিন ধরেই দাবি করে আসছে চিন। ভারত এবং চিনের মধ্যে সংঘাতের অন্যতম কারণই হল অরুণাচল।