গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ফের পিছোল ডিএ মামলা, শুক্রে শুনানির সম্ভাবনা  

    ফের পিছোল ডিএ মামলা, শুক্রে শুনানির সম্ভাবনা  

    0
    118
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ফের পিছিয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ মামলা। পরবর্তী শুনানি সম্ভবত শুক্রবার। রাজ্যের ডিএ বা মহার্ঘ ভাতার মামলার এজলাস বদলের পর বুধবার দুপুর ২টো নাগাদ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি ছিল।
    মামলার তালিকায় নীচের দিকে ছিল মামলাটি। এর আগে এই মামলার শুনানি একাধিকবার পিছিয়ে গিয়েছে বিভিন্ন কারণবশত। এর আগে প্রায় ১৭ বার পিছিয়েছে মামলা। এবারও এনিয়ে সুপ্রিম কোর্টে ১৮ বার পিছিয়ে গিয়েছে ডিএ মামলা। কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন।
    তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের। বুধবার ফের হতাশ হয়েছেন তাঁরা। শেষবার গত বছর ১ ডিসেম্বর মামলার শুনানি হয়েছিল। তারপর থেকে বারবার মামলার শুনানি পিছিয়ে গিয়েছে।