গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata রবিবার পর্যন্ত দক্ষিণে ঝড়বৃষ্টি, স্বস্তি খবর হাওয়া অফিসের

    রবিবার পর্যন্ত দক্ষিণে ঝড়বৃষ্টি, স্বস্তি খবর হাওয়া অফিসের

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তীব্র গরমের মধ্যে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোয় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকায় ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার পরিবর্তন।
    বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে গরমের অস্বস্তি থাকবে। তাপপ্রবাহ না হলেও তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি ছাড়াও দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়। একই পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়। দক্ষিণের বাকি জেলাগুলোয় বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতি চলবে রবিবার পর্যন্ত।
    এদিকে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।