গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National কর্নেল সোফিয়াকে মন্তব্য, বিজেপি মন্ত্রীকে সুপ্রিম ভর্ৎসনা 

    কর্নেল সোফিয়াকে মন্তব্য, বিজেপি মন্ত্রীকে সুপ্রিম ভর্ৎসনা 

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে কুমন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সেনা অফিসার কর্নেল কুরেশিকে কু’মন্তব্য করেছিলেন বিজেপির মন্ত্রী বিজয় শাহ। প্রধান বিচারপতি বি আর গাভাই-র পর্যবেক্ষণ, শাহের এই মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়, অসংবেদনশীল।
    মধ্যপ্রদেশ হাইকোর্ট ওই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি আর গাভাই মধ্যপ্রদেশের মন্ত্রীকে ধমক দিয়ে বলেন, কী ধরনের মন্তব্য করছেন?
    একটু অন্তত সংবেদনশীলতা দেখানো উচিত। যান, গিয়ে হাইকোর্টে ক্ষমাপ্রার্থনা করুন। কর্নেল কুরেশির বিরুদ্ধে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী যে মন্তব্য করেছেন, তার নিন্দা করেছেন বিরোধী দলগুলির নেতারা। এমনকি, বিজেপি নেতাদের একাংশও নিন্দায় সরব হয়েছেন। যদিও বিতর্কের মুখে ক্ষমা চান বিজেপির মন্ত্রী বিজয় শাহ।