গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata তলায় তলায় শিক্ষক নিয়োগের প্রস্তুতি, বিস্ফোরক যোগ্য চাকরিহারারা

    তলায় তলায় শিক্ষক নিয়োগের প্রস্তুতি, বিস্ফোরক যোগ্য চাকরিহারারা

    0
    107
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আদালতের আশ্রয়ের নাম করে রাজ্য সরকার তলায় তলায় শিক্ষক নিয়োগের সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা।

    অভিযোগ তাঁদের না জানিয়ে আদালতে রিভিউ পিটিশন ফাইল করার পাশাপাশি নতুন নিয়োগের নোটিফিকেশনও তৈরি করে ফেলেছে রাজ্য সরকার। অথচ কথা ছিল যোগ্য চাকরিহারাদের নিয়েই রাজ্য সরকার আদালতে রিভিউ পিটিশন দাখিল করবে। বৃহস্পতিবার বিকাশ ভবন চত্বরে দফায় দফায় ধুন্ধুমারকাণ্ডের পর বিকেলে যোগ্য চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন। জানিয়ে দিয়েছেন কোনওভাবেই তারা দ্বিতীয়বার পরীক্ষায় বসবেন না। ৭ বছর ধরে চাকরি করছেন।

    তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তারপরেও যদি তাঁদের পরীক্ষায় বসতে হলে মুখ্যমন্ত্রী, সাংসদ সবাইকেই পরীক্ষায় বসতে হবে।