গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International গাজায় ‘স্বাধীন অঞ্চল’ করতে চান ট্রাম্প

    গাজায় ‘স্বাধীন অঞ্চল’ করতে চান ট্রাম্প

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স

    আবারও প্যালেস্টাইনের গাজা উপত্যকা দখল করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে তিনি গাজা নিয়ে কথা বলেছেন। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন,আমেরিকা গাজার নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে।এরপর সেখানে স্বাধীনতা অঞ্চল তৈরি করা হবে।এতে সেখানে সব মানুষ নিরাপদে বাস করতে পারবে।

    তিনি বলেছেন, গাজার জন্য তাঁর পরিকল্পনা আছে,যেগুলো তিনি মনে করেন ভালো। চলুন গাজাকে একটি স্বাধীনতা অঞ্চল হিসেবে তৈরি করি। এখানে আমেরিকাকে যুক্ত হতে দিন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি খুবই গর্বিত হব যদি গাজার নিয়ন্ত্রণ আমেরিকা নেয় এবং এটিকে একটি স্বাধীন অঞ্চলে পরিণত করে। ভালো কিছু হতে দিন,মানুষকে এমন বাড়িতে রাখুন যেখানে তারা নিরাপদে থাকবে। গাজার সমস্যা কখনও সমাধান করা হয়নি।তবে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

    তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে চালানো হামাসের অপারেশন আল-আকসা ফ্লাড নিয়েও মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, এটি মানব ইতিহাসের অন্যতম নৃসংশ ঘটনা ছিল।তিনি বলেছেন,মনে রাখুন, বিশ্বের ইতিহাসে ৭ অক্টোবর ছিল অন্যতম খারাপ দিন। আমি মনে করি শুধুমাত্র এই অঞ্চলে, এই অঞ্চলে নয়, এটি ছিল পুরো বিশ্বে সবচেয়ে নৃসংশ হামলা যা আগে কেউ কখনও দেখেনি।