গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Hooghly এখনই বাড়ি ফেরা নয়, দেখা করতে পাঠানকোট যাচ্ছেন পূর্ণমের স্ত্রী

    এখনই বাড়ি ফেরা নয়, দেখা করতে পাঠানকোট যাচ্ছেন পূর্ণমের স্ত্রী

    0
    137
    ছবি সৌজন্যে : নিজস্ব

    স্বামীর সঙ্গে দেখা করতে পাঞ্জাবের পাঠানকোটে যাচ্ছেন রজনী সাউ। পূর্ণম কুমারের স্ত্রী রজনী সাউ জানিয়েছেন আগামী সপ্তাহে তিনি পাঠানকোট যেতে পারেন স্বামীর সঙ্গে দেখা করতে।

    কারণ এখনই রিষড়ার বাড়িতে আসতে পারবেন না পূর্ণম। বুধবার ভিডিও কলে জানিয়েছেন তিনি ভাল আছেন। সুস্থ আছেন। এখন পাঠানকোটে বিএসএফ ক্যাম্পে রয়েছেন। এই পরিস্থিতিতে কোনওরকম মুভমেন্ট বারণ রয়েছে। অগাস্টে বাড়ি আসার কথা ছিল। হয়ত সেই সময় আসতে পারেন। বিএসএফের তরফে খবর দেওয়া হবে কবে তিনি পাঠানকোট যাবেন। সেক্ষেত্রে সম্ভবত সেটা আগামী সপ্তাহে হতে পারে।

    ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সীমান্তে টহলদারি চালাতে গিয়ে ভুল কবে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ঘটনার প্রায় ২২ দিন পর তাঁকে ফিরিয়ে দেয় পাকিস্তান।