গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home International তুরস্কে রাশিয়ার ‘ডামি’ প্রতিনিধি দল : জেলেনস্কি

    তুরস্কে রাশিয়ার ‘ডামি’ প্রতিনিধি দল : জেলেনস্কি

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন বছরের মধ্যে প্রথম সরাসরি আলোচনায় মস্কো একটি ‌ডামি বা, বিকল্প কমজোরি প্রতিনিধি দল পাঠিয়েছে, যাদের প্রকৃত কর্তৃত্ব বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই।

    জেলেনস্কি বলেছেন, রুশ প্রতিনিধি দলের পর্যায় এবং তাদের ম্যান্ডেট বা দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম কিনা, তা জানতে হবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও বলেছেন, আমাদের কাছে এখন যেটা স্পষ্ট হচ্ছে, তা হলো,এটা একটা ‌ডামি বা, ছায়া প্রতিনিধি দল।এই প্রেক্ষিতে,তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর ইউক্রেন পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।