জলন্ধর থেকে গ্রেফতার পাক গুপ্তচর, হরিয়ানাতেও

0
91
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পাকিস্তানি গুপ্তচর সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। ধৃতের নাম মহম্মদ মুর্তাজা আলি। জলন্ধরের ভার্গব ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মুর্তাজাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৪ টি মোবাইল ফোন ও ৩ টি সিমকার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
অবতার নগর এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গুজরাট ও জলন্ধর পুলিশের যৌথ দল। অভিযোগ, পহেলগাঁও জঙ্গি হামলার পর নিজস্ব অ্যাপ বানিয়ে নিয়মিত ভারতীয় সংবাদমাধ্যমের আপডেট আপলোড করতেন।
অন্য দিকে গুপ্তচর সন্দেহে নওমান ইলাহি নামের উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশও। সংবাদসংস্থা সূত্রে খবর, পাকিস্তানি আইএসআই হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল ধৃতের। উত্তরপ্রদেশের কৈরানার একটি কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন নওমান।