গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata মিনিমাম বলপ্রয়োগ মানে পা ভাঙা, পুলিশকে পাল্টা আন্দোলকারীরা

    মিনিমাম বলপ্রয়োগ মানে পা ভাঙা, পুলিশকে পাল্টা আন্দোলকারীরা

    0
    125
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মিনিমাম বলপ্রয়োগ মানে পা ভাঙা, ফাটল মাথা, রক্ত ঝরা। পুলিশের দাবির পাল্টা বক্তব্য আন্দোলনকারী চাকরিহারাদের।

    বিকাশভবনে আন্দোলনরত চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিপেটা নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার দাবি করেছেন পুলিশ ৭ ঘণ্টা সংযত ছিল। বিকাশভবনে আটকে পড়া কর্মচারীদের বার করতেই পলিশ যেটুকু বলপ্রয়োগ করতে হয় সেটুকুই করেছে। পুলিশের এমন বক্তব্যে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের কথায় ৭ ঘণ্টা কেন, ২৪ ঘণ্টা সংযত থাকা উচিত ছিল। কারণ দাবিটা ন্যায্য ছিল। মুখ্যমন্ত্রী তাঁদের অবস্থানে এসে কথা বলুন।

    বিকাশভবনে যাবা ঘেরাও ছিলেন তাদের কাছে অনুরোধ করা হয়েছিল একটা দিন অফিসে থাকার জন্য। তাঁরাও তো কোন দোষ না করে দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন।