গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Malda রাজনীতির নামে ব্যবসা, দলীয় নেতাদেরই তোপ তৃণমূল বিধায়কের

    রাজনীতির নামে ব্যবসা, দলীয় নেতাদেরই তোপ তৃণমূল বিধায়কের

    0
    237
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজনীতির নামে ব্যবসা করে খাচ্ছেন বলে দলের নেতৃত্বকেই আক্রমণ করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। মালদার চাঁচলে এক অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক বলেছেন রাজনীতির মূল লক্ষ্যই হল সেবা, মানবিকতা।

    কিন্তু দলের নেতারা সেসব ভুলে শুধু ধান্দা আর করে খাওয়ায় ব্যস্ত। নেতারা নদী থেকে মাটি তুলছে। ব্রিজ দিয়ে ওভারলোডেড গাড়ি নিয়ে যাচ্ছে। এসব করা ছাড়া আর কিছু নেই। তৃণমূলের বর্ষীয়ান নেতা সাংসদ সমর মুখার্জির দাবি এসব নেতাদের জন্যই দলের বদনাম হচ্ছে।

    রাজনীতির নাম করে নিজেদের ব্যবসা করে যাচ্ছেন।