শিক্ষক-ডাক্তারদের নয়, তৃণমূলের দরকার গুন্ডা-পুলিশ: অধীর

0
144
ছবি সৌজন্যে : নিজস্ব

তৃণমূলের শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, কর্মচারী নয়, প্রয়োজন গুন্ডা, চোর, পুলিশের। বৃহস্পতিবার বিকাশভবনের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলায় আক্রমণ করেছেন অধীর চৌধুরি।

তাঁর কথায় তৃণমূল জানে শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, কর্মচারীদের মোট ভোটে পশ্চিমবঙ্গে কোনও পরিবর্তন হবে না। যদিও শিক্ষক, শিক্ষিকাদের আন্দোলনের পিছনে বিজেপি, সিপিএম রয়েছে বলে দাবি করেছে তৃণমূল।

দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছেন কয়েকজনের দাবির জন্য অন্যদের অধিকার কেড়ে নেওয়া হবে এটা তো হতে পারে না।