ধর্নায় আটকে অন্তঃসত্ত্বা মহিলা, পুলিশের দাবি ওড়ালেন শিক্ষক-শিক্ষিকারা

0
194
ছবি সৌজন্যে : নিজস্ব

ধর্নার জেবে অন্তঃসত্ত্বা মহিলাকে বিকাশভবন থেকে বাড়ি যেতে না দেওয়ার পুলিশের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার দাবি করেছিলেন বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের জেরে বিকাশভবনে আটকে পড়েছিলেন যার। তাদের অনেকেই শারীরিকভাবে অসুস্থ এবং একজন অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন। তাঁদের বার করতেই পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। কিন্তু পুলিশের এই দাবি ভিত্তিহীন বলে দাবি করে শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিয়ায় মণ্ডল জানিয়েছেন সেদিন ওই অন্তঃসত্ত্বা মহিলাকে সম্পূর্ণভাবে সহায়তা করা হয়েছিল। কল রেকর্ড শুনিয়ে চিন্ময় মণ্ডল দাবি করেছেন সেদিন মহিলার দিদির কাছ থেকে খবর জানতে পেরে তাঁকে নিচে নামতে বলা হয়। তাঁরাই অন্তঃসত্ত্বা ওই মহিলাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন।

কিন্তু তিনি কোনওভাবে নিচে নামতে পারেনি। তাই পুলিশ যে অভিযোগ করছে তা পুরোটাই ভিত্তিহীন। ফের একবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে অবস্থান মঞ্চে আসার দাবিও তুলেছেন তাঁরা।