গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National এবার চন্দ্রভাগার খাল সম্প্রসারণ করতে চলেছে ভারত!

    এবার চন্দ্রভাগার খাল সম্প্রসারণ করতে চলেছে ভারত!

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স
    চন্দ্রভাগা নদীর ওপর রণবীর খাল সম্প্রসারণের পরিকল্পনা করছে ভারত সরকার। ওই খাল বড় করা গেলে আরও বেশি জল ঢুকবে ভারতে। সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী, সিন্ধু নদের ওই পশ্চিমমুখী উপনদীটির জল পাকিস্তান ব্যবহার করে থাকে।
    কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। তারপরই চন্দ্রভাগার ওই খাল সম্প্রসারণের কথা ভাবা হয়েছে। সরকারি সূত্রে দাবি, চন্দ্রভাগা-সহ পাকিস্তানের ব্যবহৃত নদীগুলিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও ৩ হাজার মেগাওয়াট বৃদ্ধি করার কথা ভাবছে নয়াদিল্লি।
    উল্লেখ্য, চন্দ্রভাগা নদীর জল ভরত খুব একটা ব্যবহার করতে পারে না। যে সামান্য জল আসে, তা সেচের কাজে লাগে। কিন্তু সিন্ধু চুক্তি স্থগিত হওয়ার পর এখন এই নদীকে আরও বেশি করে কাজে লাগানোর পথ খুলে গিয়েছে।