খাবারে অরুচি সালমানের

0
128
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

একঘেয়ে খাবার খেয়ে নাকি রুচি চলে গেছে সালমানের। পোলাও-বিরিয়ানি দূরঅস্ত, রোজকার রাজমা-চালেও অরুচি ধরেছে তাঁর,তাই স্বাদ বদলাতে নিজেই ঢুকে পড়ছেন রান্নাঘরে। এমনকী বাড়ির রাঁধুনিদেরও নাকি কড়া নির্দেশিকা দিয়ে ফেলেছেন, তাঁরা যেন ওই একঘেয়ে পদ না রাঁধেন। ষাট ছুঁইছুঁই তার বয়স, সিনেমা আর পরিবার নিয়েই তাঁর জীবন। এখনও করেননি বিয়ে।

শুটিং, স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে ছবির প্রমোশন, সবকিছু নিয়ে বেশ ভালোই ব্যস্ত থাকেন সালমান খান। হঠাৎ করেই তার মাঝেই নতুন শখ হয়েছে রান্না করার। নিত্যদিন ক্লান্ত শরীরেও হেঁশেলে ঢুকে হাতা-খুন্তি নাড়ছেন। বানিয়ে ফেলছেন রকমারি সব পদ। এরপর পরিস্থিতি সামাল দিতে নিজেই প্রতিদিন কাজ থেকে ফিরে রান্না করতে লেগে পড়ছেন সালমান। কখনও আচার দিয়ে সালাদ আবার কখনও বা রকমারি ডালের সঙ্গে মাংস-সহযোগে হালিমের মতো পদ বানাচ্ছেন। সালমানের নাকি এখন ফিউশন ফুড খুব প্রিয় হয়ে উঠেছে।আর সেজন্যই সবজি, মাংস দিয়ে রকমারি এক্সপেরিমেন্ট চালাচ্ছেন। এক সাক্ষাৎকারে ভগ্নিপতি আয়ুষ শর্মাই এমনটা জানিয়েছেন। আয়ুষের কথায়,ভাইজান দিনে দিনে ভালো শেফ হয়ে উঠছেন।

কম সময়ে কীভাবে এক পদের সঙ্গে অন্য পদ মিশিয়ে মশলা দিয়ে কষিয়ে অন্য স্বাদ আনা যায়? হেঁশেলে সেসব আবিষ্কার চলছে সালমানের। আর সেসব বাহারি ফিউশন পদের নামও সাধ করে রেখেছেন,মিকচার।শুধু তাই নয়, ফ্রিজে থাকা বাড়তি কিংবা বাসি খাবারও ফেলে না দিয়ে সেগুলোকে নিত্যনতুন স্বাদে সকলের পাতে পরিবেশন করছেন। খেতেও বেশ সুস্বাদু হচ্ছে সেগুলো। ভগ্নিরপতির কথাতেই ধারণা করা গেল যে, বিয়ে না করলেও বেশ সংসারী হয়ে উঠেছেন সালমান খান।